বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফেনীতে উভয়লিঙ্গের শিশুর জন্ম!

পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গ নিয়ে ফেনীতে এক বিরল শিশুর জন্ম হয়েছে। সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে বিরল এই শিশুর জন্ম দেন ছাগলনাইয়া উপজেলার মটুয়া এলাকার এক নারী। উভয় লিঙ্গের শিশুর জন্মের খবরে মহুর্তে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় হাসপাতাল জুড়ে।

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেয়া হয়। ৮টা ১৫মিনিটে সন্তান ভূমিষ্ট হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়। উভয় লিঙ্গের শিশুর জন্মের পর দায়িত্বরত সকলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা বলে জানান তিনি।

মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন জানান, শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে জন্ম গ্রহণ করেছে ৷ বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন৷ উভয় লিঙ্গের শিশুটির জটিল সার্জারীর প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com