বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নল‌ছি‌টি‌তে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

১৬ মার্চ, বৃহস্প‌তিবার সকালে উপজেলার শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে আগত একটি বাস দপদপিয়া জিরোপয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়ীকে চাপা দিলে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়। নিহত দুজনই স্থানীয় বাসিন্দা।

এ ঘটনায় উত্তেজিত ছাত্রজনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বরিশাল পটুয়াখালি সড়কের দুপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পরে। নলছিটি উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তা জান্নাত আরা না‌হিদ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, স্কুল ছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক অবরোধ করে রেখেছিল তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিহত স্কুল ছাত্র তমাল ভট্টাচার্য (১৭)স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানিয়ে স্থানীয়রা। নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন। ঘাতক বাসকে আটক করা হয়েছে। উভয়ের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com