শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর আহ্বানে করোনা চিকিৎসায় প্রথম এগিয়ে আসায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালকে স্বীকৃতি প্রদান করে সনদপত্র দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকহাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপির হাতে এই সনদপত্র তুলে দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার প্রথম দিকে কোনো প্রাইভেট হাসপাতাল কোভিড হাসপাতাল তৈরি করতে চায়নি। ডাক্তার, নার্স, মেডিকেল কর্মী সবাই ভয়ের মধ্যে ছিলেন। এসময় প্রথম এগিয়ে আসেন আনোয়ার হোসেন খান এমপি। এজন্য তাকে ধন্যবাদ জানাই। তিনিই প্রথমতার হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল বানান।
মঙ্গলবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলেবাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।