মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন: কাদের

বিএনপি সংবিধানের ওপর বারবার আঘাত এনে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে সেই আলোকে আগামী নির্বাচন করবে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু দুটি লক্ষ্য ছিল, একটি হচ্ছে স্বাধীনতা, আরেকটি হচ্ছে মুক্তি। স্বাধীনতা আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জন করেছি। কিন্তু এখন আমাদের মুক্তির সংগ্রাম চলছে। এই মুক্তির সংগ্রামে নেতৃত্বে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছি।

এর আগে, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com