শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হঠাৎ করেই চলে গেলেন অভিনেতা খালেকুজ্জামান

অভিনেতা খালেকুজ্জামান আর নেই। তিনি মঙ্গলবার (২১ মার্চ) সকালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।

রওনক হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘হঠাৎ করেই তার শরীর খারাপ হয়। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আনুমানিক সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নরসিংদী নিয়ে যাওয়া হবে। সেখানেই অভিনেতা শায়িত হবেন।’

অভিনেতা খালেকুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে দেশমাতৃকাকে রক্ষার জন্য অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন রণাঙ্গনে।

‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে পথচলা শুরু হয় খালেকুজ্জামানের। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন ১৯৭৫ সালে। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’ উল্লেখযোগ্য। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এ অভিনেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com