শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বান্দরবানের থানচিতে অগ্নিকান্ড : পুড়ে গেছে ৫২টি দোকান

জেলার থানচি উপজেলার বলিপাড়ায় আগুনে পুড়ে গেছে ৫২ টি দোকান। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়, ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সহায়তা করেন বিজিবি ও সেনবাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর রাতে সম্ভবত খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের, মুদির দোকান, কাপড়ের দোকান, খাবারের দোকানে ছড়িয়ে পড়ে।
কান্নায় জর্জরিত ব্যবসায়ী মো. ইসমাইল বলেন,হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আগুন। অন্যর দোকানে আগুন নিভাতে গিয়ে আমার তিনটি দোকানও আগুনে পুড়ে যায়। দোকানের একটা জিনিসও বের করতে পারিনি। আগুনে সব শেষ।
বলিবাজারের আড়তদার জাহাঙ্গীর বলেন, গতকাল মাহফিল ছিল। মাহফিল শেষ করে বাসায় ঘুমিয়ে পড়ি। হঠাৎ শুনি আগুন। বাজারের পূর্ব পাশে আমার দোকানেও আগুন লেগে যায়। একটা জিনিসও বের করতে পারিনি। আমার কাঁচামালের আড়ত ছিল। এখানে ৫০-৬০টি দোকান একেবারে পুড়ে গেছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, আগুনে পুড়ে যাওয়া ৫৯টি দোকানের তালিকা করা হয়েছে। তবে তালিকায় আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে। তবে কি পরিমাণে ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে পারিনি । নির্ধারণ করতে সময় লাগবে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পেয়ার মুহাম্মদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যাচ্ছে না। বাজার কমিটির সাথে সমন্বয় করে ক্ষয় ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। আমরা শুনেছি ৫২ টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ছোট-বড় দোকান আছে। আগুনের সূত্রপাত খাবারের দোকান থেকে হতে পারে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com