মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এই সরকারের অধীনে কোনো কিছুই নিরাপদ নয় : ফারুক

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কিছুই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যতই ছলচাতুরি করুক, যতই গল্প বানাক, যতই নির্যাতন করুক, তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ এ দেশের জনগণ বুঝতে পেরেছে এই সরকারের অধীনে গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের জীবন, সংবাদপত্র নিরাপদ নয়।’

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

ফারুক অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ গত ১৪ বছরে ৬২ হাজার কোটি টাকা চুরি করেছে বিদ্যুৎ খাত থেকে। আর একটা ভুয়া মামলা, যে টাকা এখনও ব্যাংকে গচ্ছিত আছে, সেই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আজ শুধু বেগম জিয়া নয়, সরকার দেশের সকল মানুষকেও বন্দি করে রেখেছে। এভাবে চলতে দেওয়া যায় না।’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘এ দেশের গরিব মানুষের খবর আপনারা রাখেন না। আপনারা খবর রাখেন কীভাবে বিদ্যুৎ খাত থেকে চুরি করা যাবে, কীভাবে রিজার্ভের টাকা চুরি করা যাবে, কীভাবে শেয়ারবাজার থেকে চুরি করা যাবে। এ দেশের গরিব দুঃখী মানুষ তিনবেলা ভালোভাবে খেতে পারছে না, এটা আপনারা খবর রাখেন না।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘এ সরকার গণতন্ত্রের সরকার না, জনগণের সরকার না, গরিব দুঃখী মানুষের সরকার না। এরা হচ্ছে ভোট চোর সরকার। এই জন্য এ দেশের সকল জনগণ এদেরকে ভোট চোরের সরকার বলে।’

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্য নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com