বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুই দফা কমে ফের বাড়ল সোনার দাম

দুই দফা কমানোর পর দেশের বাজারে ফের বাড়ানো হলো স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। এতে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে বলা হয়, আজ অর্থাৎ শুক্রবার থেকেই এ নতুন দাম কার্যকর হবে।

এর আগে ২১ মার্চ সব থেকে ভালো মানের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। তার এক দিন পর ২২ মার্চ ভালো মানের স্বর্ণের ভরিতে আরও ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়, ২৩ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা। এই দুই দিনে মোট ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। কিন্তু আজ থেকে আবার বাড়ানো হলো স্বর্ণের দাম।

এদিকে ২১ ও ২২ মার্চ দাম কমানোর আগে ১৮ মার্চ এক লাফে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে রেকর্ড ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে ঠেকে ৯৮ হাজার ৭৯৪ টাকায়। ১৯ মার্চ থেকে এই দাম কার্যকর হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com