বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

টাকার অভাবে গুরুতর আহত ৩ জনকে ঢাকায় নেওয়া যাচ্ছে না

অসহায় ইজিবাইকচালক মোস্তাকের পরিবার জানায়, গত বুধবার (২২ মার্চ) সকালে মোস্তাক তার ইজিবাইকে করে স্ত্রী মর্জিনা, পুত্রবধূ সোহানা, নাতি ইসমাইল ও ভাতিজা সাহিনকে নিয়ে ভাঙ্গায় বিয়াইবাড়ি বেড়াতে যান। সেখান থেকে ওই দিনই বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কালিয়ার মোড়ে তাদের বহনকারী ইজিবাইকের সঙ্গে ‘সেবা গ্রীণ’ নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মর্জিনা ও ইসমাইল। আর গুরুতর আহত হন মোস্তাক, সোহানা ও সাহিন।

পরিবার আরো জানায়, আহতরা সবাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে মোস্তাক মোল্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে রেফার করা হয়েছে। কিন্তু অর্থের অভাবে মোস্তাককে ঢাকায় নেওয়া যাচ্ছে না।

মোস্তাকের ছেলে মো. হেলাল মোল্যা বলেন, আমাদের বাড়িটুকু ছাড়া কোনো জায়গা-জমি নেই। আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী আমার বাবা মোস্তাক। আমাদের একমাত্র সম্বল ছিল বাবার ওই ইজিবাইকটি। সেটাও সড়ক দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেছে। এমন অবস্থায় আমার বাবাসহ সবাইকে সুচিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সমাজের বিত্তশালী হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা করছি।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন-

ডা. জান্নাতুল ফেরদাউস- মোবাইল নম্বর 01923-801574।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com