মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মহান স্বাধীনতা দিবস। এই দিনে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে বাঙালি। জন্ম হয় বাংলাদেশ নামের নতুন একটি রাষ্ট্রের।

শনিবার স্বাধীনতার ৫২তম বার্ষিকীতে জাতিকে শুভেচ্ছা জানিয়ে রেকর্ড করা রেডিও ও টেলিভিশন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার বাণীতে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এসময় সরকার প্রধান বলেন, ‘আসুন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি।’

তিনি বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং পাই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’

তিনি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানান।

বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ’- উল্লেখ করে তিনি তার অঙ্গীকার ব্যক্ত করে বরেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com