বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রীর বোনাসের অর্থ না পাওয়ায় আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বীর মুক্তিযোদ্ধাদের বোনাসের টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আখাউড়ার বীর মুক্তিযোদ্ধারা।

রোববার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন প্রদত্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠানে সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত বছরের ডিসেম্বর মাসে বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে ৫ হাজার টাকা করে বোনাস দিয়েছেন। কিন্তু ৩ মাস পেরিয়েও গেছে এখনও আমরা সেই বোনাসের টাকা পাইনি। আমলারা বলতেছে, আখাউড়ায় নাকী তিন জন মুক্তিযোদ্ধা জীবত আছে। বিষয়টি জানার পর আমার হতভম্ব হয়ে ইউএনও সাহেব এবং ডিসি সাহেবের কাছে গিয়েছি। ইউএনও সাহেব এবং ডিসি সাহেব আমাদের কথা শুনে মন্ত্রণালয়ে চিঠি লিখেছে। আমরা পর পর তিন বার মন্ত্রণালয়ে গিয়ে সচিব সাহেবের সাথে দেখা করেছি। সচিব আমাদেরকে আপনারা নিশ্চিত থাকার অনুরোধ বলেছিলেন এই মাসের ১৫ তারিখ টাকা পাঠিয়ে দিবেন। কিন্ত ডিসেম্বর গিয়ে মার্চ মাসের আজ ২৬ তারিখ। আমরা এখনও বোনাসের টাকা পাইনি।

এসময় তিনি স্থানীয় প্রশাসন এবং রাজনীতিবিদদেরকে সতর্ক করে বলেন, আমলারা আখাউড়ার মুক্তিযোদ্ধাদের সাথে এধরনের কার্যকলাপ করছে। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তিনি প্রশাসনকে অনুরোধ করে বলেন মুক্তিযোদ্ধাদের সাথে যেন এ ধরনের আচরণ না করা হয়। নতুবা শক্ত কর্মসূচি দেওয়ারও হুঁসিয়ারি উচ্চারণ করেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার স্থানীয় সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বীর মুক্তিযোদ্ধারাও তাঁর বক্তব্যের সাথে সহমত পোষন করেন।

আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ জামসেদ শাহ’র কাছে এ ব্যপারে জানতে বলেন, আখাউড়ায় প্রায় ২৩০ জন বীর মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন। আমরা বিজয় দিবসের প্রধানমন্ত্রীর বোনাসের টাকা এখনও পাইনি।

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হিমেল খান প্রমুখ।

উল্লেখ্য, ‘বিজয় দিবস ভাতা’র নামে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা প্রদান করছে সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com