বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নকলায় র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের নকলায় ১৬ বোতল ফেন্সিডিলসহ মিশুক (৩২) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের গণপদ্দী পুকুর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আটককৃত মিশুক চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামের মহসিনের পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

র‌্যাবের সূত্রে জানাযায়, শনিবার বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা’র সঙ্গীয় ফোর্সসহ র‌্যাবের একটি আভিযানিক দল নকলা থানাধীন গণপদ্দী পুকুর পাড় সাকিনস্থ জনৈক মোঃ ফিরোজ মিয়া এর ফিরোজ স্টোর নামক দোকানের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৬ বোতল ফেনসিডিলসহ মিশুককে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। পরে মিশুককে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com