মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইতিহাস বিকৃতি ঢেকে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

ইতিহাস বিকৃতি ঢেকে যাওয়ায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম সরকার যে সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল, সেই সরকারের অধীনে জিয়াউর রহমান একজন চাকুরে ছিলেন। সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল। তারা ইতিহাস বিকৃতি করেছিল ২১ বছর ধরে। সেই ইতিহাস বিকৃতি যখন ঢেকে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন আবোল-তাবোল বলা শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com