বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৩০ মার্চ পর্যন্ত চলবে হজের নিবন্ধন

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই নিয়ে ষষ্ঠবারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

সোমবার (২৭ মার্চ) নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আগের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় সোমবার শেষ হওয়ার কথা ছিল।

চুক্তি অনুযায়ী, এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন। কিন্তু সোমবার পর্যন্ত নিবন্ধন করেছেন এক লাখ ১৭ হাজার ৩৬২ জন।

তাদের মধ্যে হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৯২ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন বাকি এক লাখ ৭ হাজার ৪৭০ জন। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ বছর সরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা, আর বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮টাকা। পরে সৌদি আরবে সেবামূল্য কমানোর কারণে বাংলাদেশেও খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com