বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন গফরগাঁওয়ের ১৩জন

“চাকরি নয়, সেবা” এই স্লোগানে মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নির্বাচিত ময়মনসিংহের গফরগাঁওয়ের ৪ প্রার্থীকে বাড়ি গিয়ে ফুলেল শুভে”ছা জানিয়েছেন গফরগাঁও থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহাম্মেদ।

মঙ্গলবার উপজেলার বাসুটিয়া গ্রামের মনিশা জাহান মাহিসহ সদ্য নিয়োগ প্রাপ্ত পুলিশ কনস্টেবল ৪জনের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গফরগাঁও থানার অফিসার ইনর্চাজ( ওসি) ফারুক আহাম্মেদ । এ সময় সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিনা টাকায় পুলিশের চাকুরি পাওয়া প্রার্থী ও অভিভাকরা খুশিতে আবেক-আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

এছাড়াও গফরগাঁও উপজেলার পাগলা থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ রাসেদুজ্জামান জানান, পাগলা থানা এলাকায় মাঝি ,দিনমুজুর ও হতদরিদ্র পরিবারে ৯জন নারী ,পুরুষ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন ।

জানাযায়, প্রত্যেকের ১২০ টাকা খচরে পুলিশে চাকরি পেয়েছেন ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার ১৩জন নারী ও পুরুষ। বাছাই পরীক্ষার তিন ধাপ পেরিয়ে নিজ নিজ যোগ্যতায় চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ পুলিশের সদস্য (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে স্থান পেয়েছেন তারা।

এই প্রক্রিয়ায় তারা আবেদনের সময় ব্যাংক ড্রাফটে প্রত্যেকের ১২০ টাকা করে জমা দিয়েছেন। কোনো রকম তদবীর বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অভিভাবকরাও স্বপ্নের মতো দেখেছেন বিষয়টি।

এমন সুযোগ পেয়ে খুশিতে আতœহারা সদ্য চাকরি পাওয়া পুলিশ বাহনির সদস্যরা । ঘুস ছাড়া সন্তানদের চাকরি হওযায় খুশি অভিভাবকরাও । গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এবং বাংলাদেশ পুলিশের আইজিপি আল-মামুন স্যারের দিক নির্দেশনায় কোন প্রকার ঘুস,তবদির ছাড়াই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ উপহার দিয়েছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা( পিপিাএম) স্যার ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com