বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জেসমিনের মৃত্যু : মেজরসহ র‍্যাবের ১১ সদস্য ‘ক্লোজড’

দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় মেজরসহ রাবের ১১ সদস্যকে ‘ক্লোজ’ করা হয়েছে। গত সপ্তাহে আটকের পর হেফাজতে ওই নারীর মৃত্যু হলে নির্যাতনের অভিযোগ তোলে পরিবার। মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হওয়ার পাশাপাশি হাইকোর্টও বিষয়টি জানতে চেয়েছিলেন। এরইমধ্যে আটক ও জিজ্ঞাসাবাদে জড়িত র‍্যাব সদস্যদের মাঠের দায়িত্ব থেকে সরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৩০মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক জেসমিনকে আটকের সঙ্গে জড়িত র‍্যাব সদস্যদের ‘ক্লোজ’ করা হয়েছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২২ মার্চ ওই অভিযানে যারা ছিলেন সেই ১১ জনকে সরিয়ে র‍্যাব-৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। ওই ১১ জনের মধ্যে একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালকও রয়েছেন।

ওই ঘটনা তদন্তে র‍্যাব সদর দপ্তর গঠিত কমিটি এখন রাজশাহীতে অবস্থান করছে। কমিটি এ অভিযানে যুক্ত প্রত্যেক র‍্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com