বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জিএমপির ট্রাফিক বিভাগের নানা পরিকল্পনা

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) -এর উপ-পুলিশ কমিশনার ( ট্রাফিক) মোঃ আলমগীর হোসেন বলেন, ঈদে ঘরমুখো ও কর্মস্থলে যাতায়তে নির্বিঘ্ন ও দুর্ঘটনা প্রতিরোধ করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যত্রতত্র বাস থামানো যাবে না। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। এজন্য মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-বে নির্মাণ করা হবে। এছাড়া ফিটনেস বিহীন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় গাড়ি চালাতে পারবে না। এসব পেলে অন্য সময়ের মতো তাৎক্ষণিক আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) তার কার্যালয়ে ঈদকে সামনে রেখে ’সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক শৃঙ্খলা আনার লক্ষ্যে গণপরিবহনের মালিক, নেতা, শ্রমিক ও প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার এসব কথা বলেন। সভায় গণপরিবহনের বিভিন্ন সমস্যা এবং পরিবহণ নেতা-শ্রমিক ও প্রতিনিধিবৃন্দের বিভিন্ন মতামত নিয়ে আলোচনা করা হয়।

এসময় জিএমপি’র এডিসি ট্রাফিক (প্রশিকিউশান এন্ড এডমিন) অশোক কুমার পাল, এসি ট্রাফিক (দক্ষিণ) ও টিআইসহ গাজীপুরের বিভিন্ন গণপরিবহনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com