বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হঠাৎ কমছে অর্ডার, মার্চে রফতানি আয় কমেছে

দেশের পোশাক খাতে প্রতিনিয়তই অর্ডার কমছে। উৎপাদন কমছে কারখানাগুলোয়। সংকটের মুখে পড়তে হচ্ছে গার্মেন্ট শ্রমিকদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এতদিন বেতন ও ওভারটামে কোনোভাবে দিন পার করা গেলেও এবার বিপাকে পড়তে হচ্ছে তাদের। অর্ডার কম থাকায় বেশিরভাগ কারখানাই বন্ধ করে দিয়েছে ওভারটাইম সুবিধা। এতে মূল বেতনই এখন একমাত্র ভরসা। অন্যদিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যেন কপালে চিন্তার ভাঁজ পড়েছে এসব শ্রমিকের।

এদিকে অনেক পোশাক কারখানার মালিকপক্ষ থেকে জানানো হয়েছে, এবার আসন্ন ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি মাসের ২১ অথবা ২২ তারিখে। ফলে এই মাসের বেতন পাবেন না শ্রমিকরা। তবে বোনাস দেওয়া হবে।

এদিকে গত মার্চে বিভিন্ন পণ্য রফতানি করে ৪৬৪ কোটি ৩৯ লাখ ডলার আয় করেছেন দেশের উদ্যোক্তারা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৯ শতাংশ কম।

রোববার (২ এপ্রিল) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানায়, চলতি বছরের মার্চে রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৫০২ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরের মার্চে রফতানি হয়েছে ৪৭৬ কোটি ২২ লাখ ডলারের পণ্য।

কিন্তু মাসের শেষ সপ্তাহ যেহেতু পড়ে যাচ্ছে তাই পুরো মাসেরই বেতন চান শ্রমিকরা। এখানেই তৈরি হতে পারে অন্যতম সংকট। তবে এখন পর্যন্ত সংকটের কথা প্রকটভাবে সামনে আসেনি গার্মেন্টস মালিক বা শ্রমিকদের পক্ষ থেকে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম ৯ মাসে রফতানি আয় বাড়লেও গত মার্চে কমেছে। প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক শূন্য ৭ শতাংশ।

এর আগে, ফেব্রুয়ারিতে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়কারী তৈরি পোশাকের চালান বিশ্ববাজারে ভালো গেছে। ফলে ফেব্রুয়ারিতে বছরওয়ারি হিসাবে পণ্য রফতানি ৭.৮১ শতাংশ বেড়ে ৪.৬৩ বিলিয়ন ডলার হয়। তবে টানা তিন মাস পাঁচ বিলিয়ন ডলারের ঘরে থাকার পর ফেব্রুয়ারিতেই তা কমে আসে।

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রফতানি হয়েছে ৪ হাজার ১৭২ কোটি ১৬ লাখ ডলার। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ২২৬ কোটি ৪০ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় রফতানি আয় কম হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com