বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
রাজধানীতে কোনো ঘটনা ঘটলে উৎসুক জনতার ভিড় জমে যায়। তবে মঙ্গলবার গুলিস্থানে আগুন লাগার পর থেকে ওই এলাকায় মানুষের ঢল নামে। সকাল ১১ টাকা নাগাত রীতিমত জনসমুন্দ্রে পরিণত হয়।
সকাল ৯ টাকার দিকে রাজধানীর বঙ্গবাজার মার্কেটসহ আশপাশে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তবুও আগুন লাগার পরই হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছে ওই এলাকায়। সড়ক ছেড়ে জনতার ভিড় ঠেকেছে ফুলবাড়িয়া ফ্লাইওভারেও। তাদের ভিড়ে গুলিস্তান ফ্লাইওভার অনেকটা জনসমুদ্রে রুপ নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরাতে বারবার চেষ্টা করলেও কাজ হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, ফ্লাইওভারের থেকে নিচ অংশে অনেক মালামাল। আগুন ছড়িয়ে পড়ার আগে যে যা পেরেছেন মালামাল সরিয়ে এনেছেন এখানে। এখন সেগুলো পাহারা দিচ্ছেন।