মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ঈদের পর পুরোপুরিভাবে নির্বাচনের মাঠে নামবে আওয়ামী লীগ। পরিকল্পনা সাজাতে জেলা, উপজেলা ও মহানগরের নেতাদের নিয়ে বৈঠক করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য, বিরোধ দূর করে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ভোটের মাঠে নামানো।
টানা ১৪ বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার। এত লম্বা সময় ক্ষমতায় থাকায় তৃণমূলে বেড়েছে দ্বন্দ্ব। নয় মাস পরেই আসছে আরেকটি নির্বাচন। এর আগে বিরোধ মেটানোটাই এখন বড় চ্যালেঞ্জ।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, আগামী নির্বাচনেও জয় পেতে মাঠ গোছাচ্ছে আওয়ামী লীগ। তৃণমূলের দ্বন্দ্ব নিরসনে এবার সরাসরি পদক্ষেপ নিচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা। ঈদের পর বসছেন জেলা, উপজেলা ও মহানগরের নেতাদের সাথে।
এরই মধ্যে ময়মনসিংহ, যশোর, কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহীসহ কয়েকটি জেলায় সফর করেছেন শেখ হাসিনা। ঈদের পর প্রধানমন্ত্রীর সফর শুরু হবে আবার।
প্রায় চার বছর পর গণভবনে সরাসরি সভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এটি পরবর্তী নির্বাচনের জন্য নেতাদের অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।