মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভোট ব্যালটে না ইভিএমে তা নিয়ে আগ্রহ নেই বিএনপির: মির্জা ফখরুল

নির্বাচন ব্যালটে না ইভিএমে হবে তা নিয়ে বিএনপির আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন দলটির মহাসচিব।

এতদিন ইভিএমে নির্বাচনের বিপক্ষে থাকা বিএনপি নেতারা এখন বলছেন বিষয়টি নিয়ে তাদের আগ্রহ নেই। আগামী জাতীয় নির্বাচনে সংসদের ৩শ’ আসনেই ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে- নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত জানানোর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল একথা বলেন।

এসময় মহাসচিব বলেন, ‘আজকে নাকি বলা হয়েছে যে আগামী নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হবে না, ব্যালটে ভোটগ্রহণ হবে। এই বিষয়গুলোতে আমাদের একটুও আগ্রহ নেই। নির্বাচনকালীন কোন ধরনের সরকার থাকবে সেটা হচ্ছে প্রধান সংকট।’

এই নির্বাচন কমিশন শুধুমাত্র সরকারের ইচ্ছার বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা অনেকগুলো রাজনৈতিক দল একমত হয়েছি। আমরা একমত হয়ে যে কথাগুলো বলছি তা হচ্ছে- যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।

‘সংসদ বিলুপ্ত করতে হবে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।’

সারা দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘শুধু বিএনপির কথা বলছি না, সাধারণ কোনো দলের কথাও বলছি না। আজ সাধারণ মানুষও নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com