বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন, আগুনের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে ৮ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আজ এক দপ্তর আদেশে এ কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।
এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএসসিসি’র ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, সংরক্ষিত আসন নম্বর ৫ এর কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌ. (পুর) পরিবেশ, জলবায়ু ও দূর্যোগ ব্যবস্থাপনা সার্কেল মো. খায়রুল বাকের, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
রাজধানীর বৃহৎ কাপড়ের মার্কেট বঙ্গবাজারে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে ভয়াবহ আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ততক্ষণে বঙ্গবাজারসহ পার্শ্ববর্তী কয়েকটি মার্কেট পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।