মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার: মির্জা ফখরুল

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের সব কাঠামো নষ্ট হওয়ায় জনগণের দেখভাল করার প্রতিষ্ঠান গুলোও ঠিকমত কাজ করছেনা।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী ফোরাম আয়োজিত পৌর কমিউনিটি সেন্টারে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল জানান, এ সরকারের অধীনে পাতানো আর কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না। আওয়ামী লীগ নির্বাচনের সব ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে এসময় মন্তব্য করেন তিনি।

তিনি বর্তমান সংসদকে বিলুপ্ত করে তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। অন্যথায় অন্য কোন নির্বাচন গ্রহণ যোগ্য হবে না বলে দাবি করেছেন ফখরুল ইসলাম আলমগীর।

মত বিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সৈয়দ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেলের পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com