বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেট থেকে উদ্ধার হওয়া একটি লুঙ্গি কিনেছেন তাহসান খান। এই জনপ্রিয় অভিনেতা-গায়ক লুঙ্গিটি কিনেছেন এক লাখ টাকায়।

স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য ফান্ড সংগ্রহ করছে। আর এই ফাউন্ডেশন কাছ থেকে বুধবার (০৫ এপ্রিল) পোড়া লুঙ্গিটি কেনেন তাহসান।

সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে দেওয়া এক পোস্টে বিদ্যানন্দ বিষয়টি জানিয়েছে।

‘লুঙ্গির দাম এক লাখ টাকা!’ শিরোনামে ওই পোস্টে বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে।

পোস্টে তারা আরো জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) পুড়ে যাওয়া কাপড় কেনার পরিকল্পনাটি তাহসানকে জানিয়েছিল বিদ্যানন্দ। মূলত সে আহ্বানে তিনি সাড়া দিয়েছেন তিনি। বিদ্যানন্দের এমন উদ্যোগের সঙ্গে তাহসান থাকবেন বলে সংস্থাটিকে আশ্বস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com