বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাহাড়ে আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরিতে কাজ করছে বাংলাদেশ সরকার – ড. রাজ্জাক

কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরি করতে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই দেশ উন্নত দেশে পরিণত হবে।

ড. আব্দুর রাজ্জাক রাঙ্গামাটি জেলার সদল উপজেলা কুতুকছড়ি ধর্মঘর এবং নানিয়ারচর উপজেলার দ্বিচান পাড়া এলাকায় কাজু বাদাম,সূর্যমূখী,ড্রাগন,মাল্টা ও কফি সরকারের উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে বলেন, পাহাড়ের পতিত জমিতে আদর্শ বীজতলায় তৈরি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন লেবু জাতীয় ফসল, সরিষা, ধান, ভূট্টা, পেয়াজ, আদা, হলুদ, মসলা জাতীয় ফসল উৎপাদন সম্ভব।

তিনি নানিয়ারচর উপজেলার বেতছড়ি ব্লকের দ্বীচানপাড়া গ্রামে অনাবাদী জমিতে প্রীতিমালা চাকমার কফি ও কাজুবাদাম প্রকল্প উৎপাদন পরিদর্শন শেষে কৃষি ফসল উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন।

কৃষিমন্ত্রী আরো বলেন, পাহাড়ে কৃষিখাতের উন্নয়নে পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে নানা রকম সহযোগিতা দেয়া হচ্ছে।

তিনি বলেন, কৃষিকাজ যদি লাভজনক না হয় তাহলে কৃষক চাষাবাদ করবেন না। আমরা চেষ্টা করছি লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি কৃষি ফসল থেকে অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন।

এসময় বক্তব্যে প্রস্তাবনায় উঠে আসে এ অঞ্চলের জন‍্য হিমাগার নির্মান,কারখানা চালু,আনারসের চিপস উৎপাদন,জ‍্যাম ও জ‍্যালি উৎপাদন সহ কৃষির উপর নতুন নতুন চিন্তাভাবনা।

মতবিনিময় সভা ও পরিদর্শনকালে পার্বত‍্য মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপি,রাঙ্গামাটি সংসদ সদস‍্য দিপংকর তালুকদার এমপি,রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান,রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী,রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সংরক্ষিত মহিলা সদস‍্য বাসন্তি চাকমা, ড. মোঃ শাহজাহান কবীর,ওয়াহিদা আক্তার, সচিব, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়, ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল,বাদল চন্দ্র বিশ্বাস, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, কৃষিবিদ মো: আহসান হাবিব উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারি কর্মকর্তা মিনু বেগম ও মো: মাসুদুর রহমান, সঞ্জয় বিকাশ চাকমা (মেম্বার) এবং মাঠ পর্যায়ের কৃষক ও কাষানীরা এ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com