বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনবার্ষিকী পালন

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন সংগ্রহশালায় এসে শেষ হয়। পরে সেখানে তার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত সকলে। এরপর সংগ্রহশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল,সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু , পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।

১৯৩১ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com