মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশজুড়ে বিএনপির দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি

বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দাবিতে আজ দুপুরে রাজধানী ঢাকাসহ সব মহানগরীর থানা এবং উপজেলা পর্যায়ে দুই ঘণ্টা এই অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি সাংগঠনিক থানায় এবং সাড়ে ৫০০ উপজেলা মিলে প্রায় সাড়ে ৬০০ স্থানে একযোগে এ কর্মসূচি হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন।

প্রতিটা থানা বিএনপিকে নিজ নিজ থানার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা বিভিন্ন দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।

রাজধানীতে কর্মসূচি পালন করবে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

এর আগে, ১ এপ্রিল রাজধানীসহ সব মহানগর ও জেলা সদরে দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com