বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাজেট ২০২৩-২৪: সুদ পরিশোধে সরকারের খরচ বাড়বে ২৭ শতাংশ

অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বাবদ আগামী ২০২৩-২৪ অর্থবছরে সরকারের খরচ বাড়বে প্রায় ২৭ শতাংশ। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া আর সুদের হার বৃদ্ধির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু ঋণের দায় পরিশোধই নয়, পরিবর্তিত পরিস্থিতিতে আসছে বাজেটে ভর্তুকি আর প্রণোদনাও ৩৫ শতাংশের মতো বাড়ানো হতে পারে।

বহুমুখী চাপের মধ্যে তৈরি হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। লাগামহীন মূল্যস্ফীতি, ডলার সংকট, রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি, আইএমএফের শর্তের বেড়াজাল, ভর্তুকির বোঝা, নির্বাচনী বছরে বাড়তি খরচের চাহিদা, সব মিলিয়ে ভারসাম্য বজায় রেখে নতুন বাজেট তৈরি করতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে।

দেশ পরিচালনা আর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রতিবছর যত টাকা খরচ করে, তার এক চতুর্থাংশই ধার করে মেটানো হয়। এর বিপরীতে সুদও দিতে হয় বছরওয়ারী।

চলতি অর্থবছর অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ সরকারের ৭৩ হাজার ১৭৫ কোটি টাকা পরিশোধ করার কথা রয়েছে। আর বিদেশি ঋণের জন্য দিতে হবে ৭ হাজার ২০০ কোটি টাকা।

সবমিলে চলতি অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ বরাদ্দ আছে ৮০ হাজার কোটি টাকা। যা আসছে বাজেটে ২৭ শতাংশের মতো বেড়ে যেতে পারে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, আসছে বাজেটে সরকারের ভর্তুকি আর প্রণোদনা বাবদ ব্যয়ও বাড়তে পারে। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল সাড়ে ৮১ হাজার কোটি টাকার মতো। নতুন বছর তা বেড়ে এক লাখ ১০ হাজার কোটি টাকা হতে পারে। যার বড় অংশই যাবে কৃষি আর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি আর জিডিপির প্রবৃদ্ধি বিবেচনায় নিয়ে আসছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার, চলতি বছরের থেকে ১৩ শতাংশের মতো বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com