বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাঁশখালীতে জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিলেন এসিল্যান্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলে একাই তিনটি জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় আস্তানায় থাকা জুয়ার সকল সরঞ্জাম ও আস্তানা পুড়িয়ে ফেলেন তিনি।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার সরল ইউনিয়নের সরল বাজার ও নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় অভিযানে জুয়ার আসর বসার দায়ে তাৎক্ষণিক মহিবুল্লাহ (২০) ও মো. রফিক (৩৫) নামে দুই জনকে জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জাহেদ নামে নামে অপর একজনকে বয়স বিবেচনায় এক হাজার টাকা জরিমানা ও মুচেলকা নিয়ে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলার সরল ইউনিয়নের সরল বাজারে একটি ও নয়াপাড়ায় দুইটি জুয়ার আসর গুড়িয়ে দিই। আস্তানায় থাকা জুয়ার সকল সরঞ্জাম ও আস্তানা পুড়িয়ে ফেলা হয়। অভিযানের সময় আমার উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। এসময় নয়াপাড়ায় জুয়ার আসর পরিচালনাকারী দুই চা দোকানদারকে জুয়ার সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। তাদেরকে জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারায় একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com