সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, শেষ সময়ে এসে সরকার হিংস্র হয়ে ওঠেছে। কোনো কিছুতেই লাভ হবে না, বিদায় তাদের নিতেই হবে। জনগণ শপথ করে রাজপথে নেমেছে, সরকারের পতন না ঘটিয়ে তারা ঘরে ফিরে যাবে না।
রোববার কদমতলী লাল মসজিদ প্রাঙ্গণে থানা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন, আসুন আমরা সকল দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,স্থানীয় কাউন্সিলর মীর হোসেন মিরু, জুম্মন মিয়া, মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক আ ন ম সাইফুল প্রমুখ।