সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৩ দফা দাবিতে সোহেল তাজের পদযাত্রা বিকেলে

মুক্তিযুদ্ধ পরিচালনাকারী প্রবাসী সরকারের চার নেতা হত্যার দিন ৩ নভেম্বরকে ‘জাতীয় শোক দিবস’ ও সাধারণ ছুটি ঘোষণাসহ তিন দাবিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন অভিমুখে আজ বিকেলে পদযাত্রা করবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

সোমবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) অভিমুখে পদযাত্রা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেল তাজ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন। কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। আর এই সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। আমি মনে করে বাংলাদেশকে একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নতুন এবং ভবিষ্যৎ প্রজন্ম তখনই অবদান রাখতে পারবে, যখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে।

এর আগে, গত বছরের ৩১ অক্টোবর তিন নভেম্বর জেলা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে স্পিকারকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীনপুত্র সোহেল তাজ। তার অন্য দুটি দাবি হচ্ছে— ১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

ওই দিন বিকালে মানিক মিয়া এভিনিউতে সংক্ষিপ্ত সমাবেশ ও পদযাত্রা শেষে এই স্মারক পৌঁছে দেওয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্মারকলিপি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com