বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ট্রেনের টিকিটের সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক!

আজ বিক্রি হচ্ছে ২০ এপ্রিলের ট্রেনের আগাম টিকিট। ওই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় আজ সকালেই রেকর্ড সংখ্যক ক্লিক পড়েছে সার্ভারে। টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় ‘রেলসেবা’ অ্যাপসের সার্ভারে ৫৫ লাখ টিকিট প্রত্যাশী ঢুকেন। অথচ ২০ এপ্রিলের টিকিট বিক্রি হবে মাত্র ২৭ হাজার।

অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কারণে কমলাপুর কাউন্টারে তেমন ভিড় নেই। তাই টিকিট কেনার জন্য সবাই অনলাইনে চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। উত্তরাঞ্চল, ময়মনসিংহসহ যেসব এলাকার ট্রেনের চাহিদা বেশি সেসব ট্রেনের টিকিট এক মিনিটে শেষ হয়ে যায়।

গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। গতকাল অগ্রিম টিকিটের বিপরীতে ১ কোটি ৮৪ লাখ মানুষ ‘রেল অ্যাপস’ এ হিট করছে। আগামীকাল ২১ এপ্রিলের টিকেট বিক্রির মাধ্যমে শেষ হবে এবারের অগ্রিম যাত্রার টিকিট বিক্রি। তাই আগামীকাল আরো কয়েকগুণ বেশি চাপ থাকবে। ২২ এপ্রিল ঈদ হবে এমনটা ধরে আজ সোমবার ২০ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই গত তিন দিনের চেয়ে আজ কঠিন হবে টিকিট কাটা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com