সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপির নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতারই শামিল: তথ্যমন্ত্রী

নির্বাচন থেকে বিএনপির দূরে থাকা দলটির জন্য ভাল কোন বিষয় নয়, তাদের এই নির্বাচন বিমুখতা, গণতন্ত্র বিমুখতারই শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, ‘নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভ হচ্ছে না, হয়নি। বিএনপির এই নির্বাচন বিমুখতা আসলে গণতন্ত্র বিমুখতারই শামিল।’

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ চায় সিটি কর্পোরেশন এবং অন্যান্য নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। এতে তারা নিজেদের জনপ্রিয়তা যাচাই করা ছাড়াও কেমন নির্বাচন হচ্ছে সেটিও পরখ করতে পারতো।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যম পার্শ্ববর্তী ভারতের চেয়ে অনেক স্বাধীনভাবে কাজ করে। ভারতে পিআইবিকে ক্ষমতা দেয়া হয়েছে কোন সংবাদটা ঠিক, কোন সংবাদটা ঠিক নয়, সেটি তারা চেক করবে। যখন সরকারের পক্ষ থেকে বলা হবে- এই সংবাদটা ঠিক নয়, সেটি সংবাদ প্রচারকারীকে নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে এবং সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের দেশে এ রকম কোনো ব্যবস্থা আমরা নেইনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com