বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

টঙ্গিবাড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে ডুকে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে স্ত্রী আইভি বেগম (২৭) ও স্বামী আনিছুজ্জামান ঢালী নামের দুইজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইভির স্বামী আনিছুজ্জামান ঢালী টঙ্গিবাড়ি থানায় ৬জনকে আসামী করে লিখিত অভিযোগ করেন।

তিনি জানান- জায়গা-সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরে আমার বসত বাড়িতে প্রবেশ করে বিকাল ৫ টার দিকে দ্বীন ইসলাম ঢালী, দুলাল ঢালী, সৈকত ঢালী, ফাতেমা বেগম ও কলসুম বেগম মারধর করে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে বাশঁবাড়ি গ্রামের ভাড়াটিয়া গুন্ডা ছেচরা সজিব কর্তব্যরত চিকিৎসকের সামনে আমকে ও আমার স্ত্রীকে মারধর করে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতানা ফেরদৌসী ও হাসপাতালের স্টাফ আবজাল হোসেনে টঙ্গীবাড়ি থানা পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যায়। এসময় ছেচরা সজিব আমার পকেটে থাকা ৩৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গিবাড়ি থানা অফিসার ইনচার্জ মো: রাজিব খান জানান- অভিযোগ পেয়েছি ব্যবস্থা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com