বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পটকা ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

মাদারীপুরে পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার(১১ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকায় বড় ব্রীজ এলাকায় ঘটনা ঘটে।

জানা গেছে, মস্তফাপুর এলাকার চতুরপাড়া এলাকার আবুল হোসেন দর্জির ছেলে আক্তার দর্জি রাতে কয়েকটি পটকা (আতশবাজি) ফোটায়। এ সময় প্রকট শব্দ হলে প্রতিবেশী ইদ্রিস মোল্লার ছেলে হাসান মোল্লা বাঁধা দেয়। এতে আক্তার দর্জি ও হাসান মোল্লার মধ্যে কথার কাটাকাটি হয়। পরে দু’জনের হাতাহাতির ঘটনাও ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগেই সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত ৬ জন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। সংঘর্ষে দুই পক্ষের লোকজনই আহত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com