বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ঢাকার কেরানীগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ জুয়েল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকার মাদ্রাসাপাড়ায় বলে জানা গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ যুবককে আটক করা হয়েছে।