সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সাময়িকভাবে মেযর পদ হারানো মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমি এবারও পার্টির কাছে মেয়র পদে মনোনয়ন চাইবো। আমার শতভাগ বিশ্বাস পার্টি আমাকেই মানোয়ন দেবে। আমার প্রতি নাগরিকদের প্রত্যাশা পূরণের জন্য দল আমাকে মনোনয়ন দেবে। দল এবং ভোটারদের প্রতি আস্থা রেখেই মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তত আছি।
এক্ষেত্রে আমার রাজনৈতিক মা মাননীয় প্রধানমন্ত্রী এবং গর্ভধানী মায়ের দোয়া ও আশির্বাদ আমার প্রতি রয়েছে। তাই আমার বিশ্বাস আমি এবারও দলীয় মনোনয়ন পাবো। সর্বোপরি দলীয় সকল সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।
তিনি এক স্বাক্ষাৎকারে সাংবাদিকদের বলেন, গাজীপুর সিটি করপোরেশন দেশের সবচে’ বড় সিটি করপোরেশন। এ সিটির লাখ লাখ মানুষ ইতোপূর্বে আমাকে ভালবেসে ভোট দিয়েছিলেন তাদের জন্য কাজ করার জন্য। আমি তখন বলেছিল আমাকে ভোট দেন, নোৗকাকে ভোট দেন। আমি আপনাদের আধুনিক শহর উপহার দেব। জনগণ আমাকে বিশ্বাস করে আমাকে লক্ষ লক্ষ ভোট দিয়ে বিজয়ী করেছিল। আমার বিশ্বাস আমাকে বিজয়ী করার পর গাজীপুর সিটি করপোরেশনের জন্য আমি যে কাজ করেছি আজকে সেজন্য তারাই আবার আমাকে ভোট দেবেন, জয়যুক্ত করবেন। সেই আস্থা আমার আছে।
আমি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আওয়ামী লীগের কাছে বলবো আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এখনও আছি। সে জন্য আমার পার্টির কাছে অনুরোধ করবো, আমার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমাদের জনগণের চাহিদা অনুধাবন করেই আমাকে এবারও গাজীপুর সিটিতে কাজ করার অনুমতি দেবেন, এবারের নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। আমার নেত্রীর কাছে এবং আমার পার্টির কাছে অবশ্যই মনোনয়ন প্রত্যাশা করি।
জাহাঙ্গীর বলেন, আমি শুনেছি এবার সিটি নির্বাচনে ইভিএম এবং সিসি ক্যামারে থাকবে। এজন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আমার অনুরোধ এতে যেন কোন মারপ্যাচ যাতে না থাকে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রেখেই যাতে এ নির্বাচন সম্পন্ন করা হয়।
তিনি বলেন, আমি মেয়র হওয়ার পর এলাকার রাস্তাঘাট—ড্রেন নির্মানসহ নগর উন্নয়নের যেসকল পরিকল্পনা নিয়েছিলাম তাতে নাগরিকরা সন্তুষ্ট। ভোটের মালিক হলেন ভোটাররা। আমি জানতে পেরেছি তারা এখনও আমাকেই তাদের পাশে চান। আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিলে জনগণ আমাকেই ভোট দেবেন। সকলের তাদের দোয়া ও সহযোগিতায় আমি এবারও ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।
এছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ্যাড. আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ—কমিটির সাবেক সদস্য ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলসহ কয়েকজন ও আওয়ামীলীগে ও নগরীতে তাদের নানা অবদানের কথা উল্লেখ করে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করছেন। ৯ জনের দলীয় ফরম সংগ্রহ
দলীয় সূত্রে জানা গেছে, রোববার ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর চাচা মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ২৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য মেজবাহ উদ্দিন সরকার, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ—কমিটির সাবেক সদস্য ও ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল দলীয় ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও অ্যাড. আজমত উল্লাহ খান ও জাহাঙ্গীর আলম ফরম সংগ্রহ করেছেন।
এছাড়াও জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ও গাজীপুর মহানগর জাপার সভাপতি সাবেক উপসচিব এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, তফসিল অনুযায়ী আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হলো ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ হলো ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ইতোপূর্বে গত ৫ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।