সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
গুম, খুন নির্যাতনে নিপীড়নে শিকার হওয়া ও শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় আমাদের হবেই।
বুধবার দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিবর্গের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ আয়োজন করে বিএনপি। এ সময় গুম, খুন শহীদ হওয়া ব্যক্তির স্বজনদের কথা শোনেন বিএনপির নেতারা। তারা শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিবর্গের পরিবারের প্রতি সমবেদনা জানান।