বুধবার, ০১ Jul ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বেতাগীতে ছাত্রলীগ সভাপতি আটক

বরগুনার বেতাগীতে লোহার পোলের সরকারি মালামাল চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধাসহ ২জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, মোকামিয়ার মাছুয়াখালী বাজারে শহীদ মিনারের পাশে ৩ বছর আগে লোহার পোলের মালামাল রাখে মোকামিয়া ইউনিয়ন পরিষদ। বুধবার রাতে ঐসব লোহার মালামাল চুরি হয়ে যায়। পরে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ লিখিতভাবে বেতাগী থানায একটি অভিযোগ দায়ের করেন। এ অভিয়োগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে সরকারি মালামাল চুরির ঘটনায় মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধা (২৬) এবং ভাঙ্গারী ব্যবসায়ী মতি হাওলাদারকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বেতাগী থানার পুলিশ। পরে আটকৃতদের তথ্যানুযায়ী বরিশালের কাশিপুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা য়ায়। মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, আগের চেয়ারম্যানের আমলে রাখা লোহার মালামাল চুরি হলে আমি থানার লিখিত অভিযোগ দেই।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, অভিযোগ যাওয়ার পর পরই আমরা ঘটনার তদন্ত শুরু করি। পরে জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন বলেন. চুরি হওয়া মালামাল বরিশালের কাশিপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com