বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নববর্ষে কুমিল্লায় শতবর্ষী মাছ মেলার আয়োজন

বাংলা নববর্ষকে কেন্দ্র করে কুমিল্লার রাজগঞ্জ বাজারে এবারও বসেছে মাছের মেলা। ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজারে মাছের মেলায় দূর-দুরান্ত থেকে আগত হাজারও ক্রেতা-বিক্রেতার কলরবে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

শতবর্ষী এ মেলার আয়োজন করা হয় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকায় রাজগঞ্জ বাজারে। ধারণা করা হয় ১৭০০ সালের দিকে এ বাজারটি প্রতিষ্ঠিত হয়। পরে ধীরে ধীরে বৈশাখকে কেন্দ্র করে গড়ে উঠে মাছের বাজার, মাছের মেলা। যেখান থেকে এ অঞ্চলের মানুষ খুঁজে পায় তরতাজা মাছের স্বাদ।

এ বছর কুমিল্লা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ শতাধিক বিক্রেতা বিভিন্ন সাইজের মাছের পসরা সাজিয়ে বসেন। এ বছর ১০ হাজার মন মাছ বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। যার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

আয়োজকেরা জানান, নববর্ষের দিন থেকে এক সপ্তাহ ধরে চলবে মেলা। ৫ কেজি থেকে ২০ কেজি ওজনের কাতল, রুই মাছ উঠেছে এবারের মাছের মেলায়, অন্য মাছের সরবরাহও রয়েছে প্রচুর। রাজগঞ্জ বাজার থেকে এ মাছের মেলার পরিধি বাড়ে চারদিকে অর্ধ কিলোমিটার পর্যন্ত। ভোর থেকে তাজা এবং জীবন্ত মাছ নিতে বাজারে ভিড় করে বিভিন্ন বয়সের মানুষ।

নববর্ষের প্রথম দিন মাছের মেলায় গিয়ে দেখা গেছে ৫ থেকে ১০ কেজির মাছ বিক্রি হচ্ছে তিন থেকে পাঁচশত টাকা কেজি দরে। দশ কেজির ওপরের সাইজের মাছ বিক্রি হচ্ছে আটশত টাকা থেকে দেড় হাজার টাকা কেজি দরে।

ঐতিহ্য ও বিশেষত্বের জায়গায় এসে দাঁড়িয়েছে কুমিল্লা নগরীর রাজগঞ্জের বৈশাখী মাছের মেলা। যুগ যুগ ধরে বৈশাখী মাছের মেলার ঐতিহ্য টিকিয়ে রেখেছে গ্রামগঞ্জের মৎস্য ব্যবসায়ীরা। পহেলা বৈশাখকে ঘিরে রাজগঞ্জ মৎস্য বাজারের ভেতর ছাপিয়ে মাছের মেলা স্থান করে নেয় এক সময়ের ঢাকা-চট্টগ্রাম সড়কের দুপাশে মোগলটুলির পূর্বদিকের মোরগবাজার, থানা রোড হয়ে পশ্চিমদিকে প্রধান ডাকঘর পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার এলাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com