সোমবার, ২২ Jun ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরকারের চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক: মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় এবং পৃষ্ঠপোষকতায় তাদের অনুগত ব্যবসায়ী, আমলা এবং নেতাকর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছে—এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো পদক্ষেপ নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে বিএনপি ও বিরোধী দলগুলোর নেতৃবৃন্দের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক। দুদক যেন আজ বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তা অবান্তর, ভিত্তিহীন ও অমূলক। অভিযোগ গঠন করে মামলার যে রায় দেওয়া হবে, তা হবে প্রতিহিংসামূলক ও ফরমায়েশি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরকার এমন চাক্রান্ত করছে।

দুদকের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দেশে বিরাজমান সীমাহীন দুর্নীতির মহা তাণ্ডব দুদকের চোখে পড়ে না। বর্তমান সরকারের ছত্রছায়ায তাদের অনুগত ব্যবসায়ী, আমলা এবং নেতা-কর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দুদক নেয় না। জনগণকে বি়ভ্রান্ত ও আন্দোলনকে দমন করতে নেতৃবৃন্দের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।

বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনে ভীত-সন্ত্রস্ত হয়ে সরকার তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। যাতে করে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের মনোবল ভেঙে যায়, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব করে চলমান আন্দোলনকে নস্যাৎ করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com