সোমবার, ২২ Jun ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘ঈদ আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টানা ৮ দিনের মত ফরিদপুর সদর উপজেলা বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে. আজাদসহ আওয়ামীলীগ ও দলটির সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর‌্যায়ের নেতৃবৃন্দ।

৮ দিনব্যাপী চাল, ডাল, তেল, সেমাই ও চিনির এই উপহারের প্যাকেট পৌছানো হলো ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডের মোট ১১ হাজার মানুষের

হাতে। প্রধানমন্ত্রীর উপহারের বিশেষ এই প্যাকেটটি পেয়ে বেশ খুশি দরিদ্র ও অসহায় মানুষ।

শনিবার বিকেলে কৈজুরী ইউনিয়নের কবি জসীমউদ্দীন স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সিনিয়র সদস্য বিপুল ঘোষ।

তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হা-মীম গ্রুপের কর্ণধার আমাদের দলের নেতা এ. কে. আজাদ ফরিদপুর সদরের জনগণের জন্য ঈদ উপহার নিয়ে এসেছেন। প্রধান অতিথি এ সময় সকল নেতা কর্মীকে একত্রিত হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ. কে. আজাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীকে আমরা সবাই মিলে সহযোগীতা করছি।

তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী, তিনি গরীব-দু:খী মেহনতী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি দেখতে চান। তার পক্ষ থেকেই আমরা সামান্য কিছু উপহা নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি, আপনাদের চোখে মুখে যে আনন্দের আভাস দেখতে পাচ্ছি তা ধরে রাখতে হলে, অভাব অনটন থেকে মুক্তি পেতে চাইলে আপনাদের সন্তানদের লেখাপড়া শেখান, সুশিক্ষিত করুন, তারাই গড়বে বঙ্গবন্ধুর সোনার বাংলা।

এসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফারুক হোসেন, মাইনুদ্দিন আহমেদ মানু, উপদেষ্টা সাদিকুজ্জামান মিলন পাল, সদস্য শহীদুল ইসলাম নিরু, যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com