সোমবার, ২২ Jun ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ঈদের পর আমি গোপনে নামবো, কুতুবপুরেও আসবো। হঠাৎ হঠাৎ আসবো, আমি মানুষের ঘরে ঘরে যাবো। সমাজের সবাইকে নিয়ে কাজ করতে চাই। তবে কুতুবপুরে কোনো সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী থাকবে না। আপনারা সবাই সন্ত্রাসীদের ও মাদক ব্যবসায়ীদের ওয়ার্নিং দিয়ে দেন। কারণ যখন ধরবো তখন কিন্তু কারো রেহাই নাই। পুলিশ একা এতোকিছু সামাল দিতে পারবে না। আমরা সহযোগিতা করবো। কোন মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বীরকুঞ্জ পার্টি সেন্টারে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়নের সম্মানিত সামাজিক ব্যক্তিবর্গের সম্মানার্থে সেন্টু চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরো বলেন, আমি রাস্তা ঘাট, স্কুল, মসজিদ মাদ্রাসাসহ সব উন্নয়ন করে দিলাম কিন্তু সমাজে ইভটিজিং বাড়ছে, মাদক বাড়ছে, তাহলে লাভ হলো কি? তার জন্য আমাদের প্রথমে এই ইভটিজার, মাদক ও সন্ত্রাসীদের রুখে দিতে হবে। আমি জানি সব দলেই ভালো মানুষ আছে আর সেই ভালো মানুষদের নিয়েই আমি কাজ করতে চায়। যদি বিএনপির কেউ ভালো মানুষ হয় তাহলে তাকে টেনে কাছে নিবো আর যদি খারাপ মানুষ নিজের দলেরো হয় তাহলে তাকে লাথি মেরে বের করে দিবো। কোনো খারাপ মানুষকে আশ্রয় প্রশ্রয় দিবো না। সমাজের ভালো মানুষদের নিয়ে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিমউদদীন, সাধারণ সম্পাদক মানিক চাঁন সহ সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com