সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৬ মেয়র প্রার্থীসহ ৩০৩জনের মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর ১৬ এপ্রিল বিকেল পর্যন্ত ৬ মেয়র প্রার্থীসহ ৩০৩জন কাউন্সিলর ও এক জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। রোববার পযন্ত সংরাক্ষিত আসনের একজন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর রোববার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ জন ও সাধারণ আসনে কাউন্সিলর পদে ২৩০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মেয়র পদে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন জাতীয় পার্টির গাজীপুর শাখার সভাপতির এম এম নিয়াজ উদ্দিন, আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ আল মামুন মন্ডল, মোঃ আতিকুল ইসলাম (গণফ্রন্ট), মো. রাজু আহমেদ, স্বতন্ত্র প্রার্থী শাহনুর ইসলাম ও আবুল হোসেন।

তিনি আরো বলেন, নির্বাচনের ৫৭ টি ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড ১৯ টিতে ভোট গ্রহনের জন্য ৪৭৮টি ভোট কেন্দ্র, ভোট কক্ষ থাকবে ৩৪৯১ টি, অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৪৮৬টি। এছাড়া প্রিজাইডিং অফিসার থাকবে ৪৭৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবে ৩ হাজার ৪৯১ টি ও পোলিং অফিসার থাকবে ৬ হাজার ৯৮২ জন।

তফসিল অনুযায়ী প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত এ মনোনয়নপত্র সংগ্রহ দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ হলো ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের রিটার্নিং অফিসার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি স্থানীয় পুলিশ বিভাগ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এবং তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com