বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২২ অপরাহ্ন
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতা রক্ষা করে এবছরেও পোশাক শিল্পখাতের উদ্যোক্তারা শ্রমিক ভাই-বোনদের জন্য ঈদুল ফিতর আনন্দময় করতে কষ্ট করে হলেও যথাযথ পাওনাদি পরিশোধ করার সর্বাত্মক প্রচেষ্টা অবাহত রাখায় পোশাকখাতের উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বানিজ ̈মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা, শ্রমিক নেতৃবৃন্দ এবং মিডিয়াসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে সকলের ঐকান্তিক সহযোগিতায় এবারও শ্রমিক ভাই-বোনেরা উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন।
উল্লেখ্য যে, ঈদের আগে বেতন ভাতা বিষয়ে সমস্য হতে পারে এরকম ৪৫০টি কারখানা প্রতিষ্ঠানকে ক্লোজ মনিটিরিং এর আওতায় এনে বিজিএমইএ সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্বেগ নেয়। বিজিএমইএ’র সরাসরি হস্তক্ষেপে সমস্য পূর্ন প্রায় ২৬টি কারখানার শ্রমিকদের বেতনভাতাদি নিশ্চিত করা হয়েছে।
এক্ষেত্রে কারখানার সমস্যার ধরন বুঝে বিজিএমইএ কর্তৃক শ্রমিক, মালিক, ফেডারেশন নেতৃবৃন্দ এর সাথে যৌথ আলোচনাপূর্বক কারখানা বিক্রয় করে, মেশিনপত্র বিক্রয় করে অথবা ব্যাংকের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে।
এবারে আইন বহির্ভূত দু’টি ইসু ̈তে, এপ্রিল মাসের ১৫-২০ দিনের অগ্রীম বেতন এবং বাড়তি ছুটির দাবীতে কিছু কিছু কারখানাতে ভাংচুর হয়েছে । সরকারের সিদ্ধান্ত ছিলো ঈদের আগে শ্রমিক ভাইবোনদের মার্চ মাসের পূর্ন বেতন ও উৎসব ভাতা প্রদান করা হবে।
কিন্তু শ্রমিকদের দাবী ছিলো এপ্রিল মাসের ১৫-২০ দিনের বেতন অগ্রীম দিতে হবে। শ্রম আইন অনুযায়ী এপ্রিল মাসের বেতন পরবর্তী মাস অর্থাৎ মে মাসের ০৭ কর্মদিবসের মধ্যে প্রদান করার কথা রয়েছে। শ্রমিক চাইলে, মালিকের সক্ষমতা থাকলে অগ্রীম বেতন দেয়া যেতে পারে, তবে এ বিষয়ে কোনও বাধ্যবাধকতা নেই। সীমাবদ্ধতা সত্ত্বেও ১৭৬৮টি কারখানা (৮২.১৯%) এপ্রিল মাসের অগ্রীম বেতন প্রদান করেছে।
এবারে প্রচলিত ধারার বাইরে বাড়তি ছুটির (১১/১২ দিন ছুটি) দাবীতে কারখানা ভাংচুর হয়েছে। তথাকথিত শ্রমিক নেতা নামধারী ব্যক্তিদের ইন্ধন, গুজব রটানোর মাধ্যমে কারখানা ভাংচুর করা হয়েছে।
যাই হোক, সকলের সহযোগিতায় শেষ পর্যন্ত সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান হয়েছে।
এক নজরে পোশাক শিল্পে বেতন-ভাতা প্রদানের চিত্র
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ’র অনুরোধের প্রেক্ষিতে আসন্ন ঈদ-উল-ফিতর এর পূর্বে শ্রমঘন গার্মেন্টস শিল্প সেক্টরে বেতন-ভাতাদি প্রদানের সুবিধার্থে সরকারী ছুটির দিনে পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার তপসিলি ব্যাংকের শাখাসমূহ খোলা রাখায় ব্যাংকের গভর্ণর এবং সংশ্লিষ্ট সিডিউল ব্যাংক গুলোর এমডিদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি রপ্তানিমুখী পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যমসহ দেশের রপ্তানি বানিজ্য সচল রাখার জন্য সরকারী ছুটির দিনে ইপিবি, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাষ্টমস হাউজ, আইসিডি কমলাপুর, ঢাকা কাষ্টমস, মংলা কাষ্টমস, বেনাপোল কাষ্টমস ও পানগাঁও কাষ্টমস হাউজ এবং ঢাকা ও চট্রগ্রামের কাষ্টমস বন্ড কমিশনারেট কার্যালয় এবং একইসঙ্গে এসব কাষ্টমস হাউজ ও শুল্ক ষ্টেশন-সংশ্লিষ্ট বন্দর, ব্যাংকের শাখা ও অন্যান্য ষ্টেকহোলিং প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
ফারুক হাসান ঈদে বাড়ী ফেরা নিয়ে অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে বিভিন্ন রুটে চলাচলকারী বাস, ট্রেন ও লঞ্চ ̧লো যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সে ব্যাপারে নজরদারী জোরদার এবং পণ্যবাহী ট্রাকে যাতে যাত্রী পরিবহন করা না হয়, তা নিশ্চিত করার জন্য সরকারকে আহবান জানিয়েছেন।