সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ড. মোমেনকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেইন ইব্রাহিম তাহা এবং ডি-৮ এর মহাসচিব ইসিয়াকা আবদুল কাদির ইমাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
এসব শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার মহাসচিবগণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন। একইসাথে তারা ড. মোমেনের অব্যাহত সাফল্য, বাংলাদেশ ও জনগণের কল্যাণ, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।
বাংলাদেশের সাথে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো গভীর ও জোরদার হবে বলেও শুভেচ্ছা বার্তায় তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com