বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
পরিচয় মিলেছে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে নিমজ্জিত সেই ট্রলার থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া ১০ জেলের। নিহতদের মধ্যে তিনজনের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। কয়েকজনের শরীরে জাল প্যাঁচানো ছিল। একজনের গলা থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। আরেকজনের হাত বিচ্ছিন্ন পাওয়া গেছে। এরা সবাই মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।
নিহতরা হলেন- মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার রফিক মিয়ার ছেলে সামশুল আলম (২৩), শাপলাপুর ইউনিয়নের মিটাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮), জাফর আলমের ছেলে সওকত উল্লাহ (১৮), মুসা আলীর ছেলে ওসমাণ গনি (১৭), সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ (২৩), মো. আলীর ছেলে পারভেজ মোশাররফ (১৪), মো. হোসাইনের ছেলে নুরুল কবির (২৮), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম (৩৪), শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান (৩৫) ও চিরিঙ্গা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক জিয়া (২৫)।