বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মঙ্গলবার জাপান যাবেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে আগামীকাল (মঙ্গলবার) টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ দিনের এই সফরে প্রথমে তিনি জাপানে যাবেন। এরপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে যাবেন শেখ হাসিনা।

চার দিনের জাপান সফরের প্রথম দিন বুধবার বিকালে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দপ্তরে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে। এসময় পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঢাকা-টোকিও ৩টি সমঝোতা স্মারক ও ৭টি চুক্তি সইয়ের কথা রয়েছে। এছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে টোকিও থেকে ২৮ এপ্রিল ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ১ মে সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সর্ম্পকের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এ সফরে বিশ্বব্যাংকের সঙ্গে অন্তত ১২৫ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি হতে পারে।

এরপর ৪ মে পাঁচ দিনের সফরে যাবেন লন্ডনে। ৬ মে যুক্তরাজ্যের নতুন রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ১৫ দিনের সফর শেষে ৯ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com