বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নীলফামারীর সৈয়দপুরে ঈদ উল ফিতরের রেশ কাটেনি গরুর মাংসের দামে। ঈদের ২/৩ দিন আগে গরুর মাংস বিক্রি হচ্ছিলো ৬শ’ ৬০ টাকা কেজি দরে। তার আগে ছিল কেজি ৬শ’ ৪০ টাকা। সেই মাংসের দাম ঈদের ২/৩ দিন আগ থেকে বেড়ে কেজি ৭শ’ টাকা দরে বিক্রি শুরু হয়। যা’ বুধবার (২৬ এপ্রিল) ঈদের পঞ্চম দিনেও একই অবস্থায় রয়েছে। গরুর মাংসের কেজি ৭শ’ টাকা দাম কেন নেওয়া হচ্ছে ?
জানতে চাইলে বিক্রেতারা জানাচ্ছেন বাজারে গরুর মূল্য বেড়ে গেছে। আর গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় সাধারন মানুষজনের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।
এনিয়ে কথা হলে স্থানীয় মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশি ছটু বলেন, বাজারে গরুর দাম বেশী হওয়ায় আমাদের বেশী দামে গরু কিনতে হচ্ছে। তাছাড়া এক শ্রেণীর খামারি ও ব্যবসায়ীরা হাটে যে গরুর দাম ৭০ হাজার টাকা তারা সেই গরু ৫/১০ হাজার টাকা বেশী দাম দিয়ে কিনে কুরবানি ঈদের জন্য মজুদ করায় আমরা বাধ্য হয়ে বেশী দামে গরু কিনতে বাধ্য হচ্ছি। তাই মাংসের দামও ৬শ’ ৪০ টাকা কেজির জায়গায় ৭শ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া গরুর চামড়ার দাম দীর্ঘ দিন থেকেই না বাড়ায় গরুর মাংসের উপর এর প্রভাব পড়েছে।