বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
এখন থেকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) পরিচালনা পর্ষদে একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের একজনের বেশি ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবে থাকতে পারবেন না।
আগে এক প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তি পরিচালক হতে কোনো বাধা ছিল না।
এতে বলা হয়েছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক নিযুক্ত হতে পারবেন না। পাশাপাশি কোনো ব্যক্তি কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় তার স্বার্থসংশ্লিষ্ট পক্ষ থেকে মনোনীত অন্য কোনো ব্যক্তি ওই আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না। আর কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে ব্যক্তি যদি শেয়ারধারক হন তবে তার পক্ষে অপর কোনো ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত করতে পারবেন না। এছাড়া আগের দেওয়া অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।